• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

কুড়িগ্রামে বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি ।।  আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কুড়িগ্রামে পালিত হলো বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
বুধবার সকাল ১১ টায় পুরাতন পোষ্ট অফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, যুগ্ম সম্পাদক অধ্যাপক মোঃ হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক সফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ শিক্ষা সম্পাদক মাসুদ রানা, জেলা বিএনপির সদস্য আজিজুল হক, সাইয়েদ আহমেদ বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু হানিফ বিপ্লব, সিনিয়র সহ সভাপতি আবু দারদা হেলাল, জেলা যুব দলের সহ সভাপতি গোলাম মোস্তফা, সদর উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সম্পাদক রকিবুল হাসান রকি বকসী প্রমুখ।
বক্তারা প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং বেগম জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত রাজ পথে চলমান আন্দোলন অব্যহত রাখার শপথ গ্রহণ করেন। বক্তরা অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে জাতীয় নির্বাচনের দাবী করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ