• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সৈয়দপুর আ’লীগে শুদ্ধি অভিযানের দাবি

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড, স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর, যুদ্ধাপরাধীদের নতুন চক্রান্তের প্রতিবাদে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগের যৌথ আয়োজনে শহরের শেরে বাংলা সড়কের তামান্না মোড়ে ওই জনসভা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু’র সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন খোকন, ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সরকার মো. কবির উদ্দিন ইউনুছ, ইলিয়াছ হোসেন, জিকো আহমেদ, প্রভাষক মেহেদী হাসান সুরোজ মন্ডল, মনিরুজ্জামান জুন, বুলবুল চৌধুরী, মুক্তিযোদ্ধা মির্জা সালাহ উদ্দিন বেগ, উপজেলা যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ, কৃষক লীগ নেতা জয়নাল আবেদীন, মৎস্যজীবী লীগ নেতা ঈশা মিঠু, ছাত্র লীগ নেতা মোশাররফ হোসেনসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ রাখেন।
সভায় বক্তারা বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকারের বিগত কয়েক বছরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সেই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিতে ও তাঁর হাতকে আরো শক্তিশালী করতে আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত করতে দলের সকল বিভেদ ভূলে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে।
এছাড়াও দলের মধ্যে থাকা রাজাকার, আলবদর এবং যুদ্ধাপরাধী ও পৃষ্ঠপোষকদের দল থেকে বহিস্কারের বিষয়ে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের আশু হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ