• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

টি-টোয়েন্টির অভিষেক ম্যাচে পঞ্চগড়ের ফারিহার রেকর্ড

সিসি নিউজ ডেস্ক ।। টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচ, সেটিও আবার এশিয়া কাপে—ইতিহাস গড়তে এর চেয়ে ভালো মঞ্চ আর কোথায় পেতেন ফারিহা ইসলাম তৃষ্ণা! আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে রেকর্ড বই ওলটপালট করে দিয়েছেন তৃষ্ণা। অভিষেকে দারুণ কিছু করতে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিলেন বলে জানিয়েছেন এই বাঁহাতি পেসার।

আজ মালয়েশিয়ার ইনিংসের প্রথম ৩ উইকেট নিয়েই অভিষেকে হ্যাটট্রিক করলেন তৃষ্ণা। তাতে নেপালের অঞ্জলি চাঁদের পর দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে অভিষেকে হ্যাটট্রিক করলেন বাংলাদেশের বাঁহাতি পেসার। বাংলাদেশি নারীদের মধ্যেও দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিকের রেকর্ড গড়েন ফারিহা। ফারিহার আগে হ্যাটট্রিক করেছিলেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত ফারিহা ম্যাচ শেষে বলেন, ‘অভিষেক ম্যাচেই বিশ্বাস ছিল ভালো কিছু হবে বা করতে হবে। চেষ্টা করেছি নিজের সেরাটা দেওয়ার। এনসিএলে (জাতীয় লিগে) ভালো খেলেছি। এই উইকেট আমার জন্য সৌভাগ্যের। যখনই (এখানে) আমি খেলি, ভালো কিছু চেষ্টা করি অথবা হয়। হ্যাটট্রিক হয়েছে, এতে অনেক খুশি। অভিষেক ম্যাচেই স্মরণীয় কিছু করতে পারছি।’

পঞ্চগড় থেকে উঠে আসা ফারিহা জানালেন, তাঁর বেড়ে ওঠার পথটা মোটেও মসৃণ ছিল না, ‘পঞ্চগড়ে ক্রিকেটটা মেয়েদের জন্য অনেক কঠিন। ক্রিকেট বলতে ছেলেদের ছাড়া মেয়েদের কিছুই নেই। আমাদের মাঠ আছে অথচ অনুশীলন করা যাচ্ছে না। সমর্থনের কথা যদি বলেন, তাহলে বাবা-মায়ের অনেক সমর্থন পেয়েছি। ক্রিকেটে আসার পেছনে আমার স্কুলের শিক্ষক আমিনুদ্দিন স্যারের অনেক সহায়তা ছিল।’

জাহানারা আলমের থেকে আজ অভিষেক টুপি নিয়েছেন তৃষ্ণা। এতে ভীষণ রোমাঞ্চিত তৃষ্ণা বলেছেন, ‘তাঁর (জাহানারা) হাত থেকে ক্যাপ নিতে পেরে অনেক খুশি। তিনি অভিজ্ঞ ক্রিকেটার, শুরু থেকে ক্রিকেটে আছে। বাংলাদেশের সেরা পেস বোলার। তাঁর কাছ থেকে ক্যাপ নিতে পেরে খুশি লেগেছে। তিনি শুভেচ্ছা জানিয়েছেন, যেন ভালো করতে পারি।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ