সিসি নিউজ।। নীলফামারীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেল নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত বালক দলের খেলায় সদর উপজেলার পূর্ব পঞ্চপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-১ গোলে ডিমলা উপজেলার ঝুনাগাছা চাপানি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা দলের ফাইনাল খেলায় সদর উপজেলার কির্ত্তনীয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৬-০ গোলে ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মুরাদ আলী বেগ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা শিক্ষা অফিসার এনামুল হক সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানি মোতাহার হোসেন প্রমূখ।
৬ উপজেলার ১২টি দল জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহণ করে বলে জানান আয়োজকরা।