• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ফেসবুকে পোস্ট দিয়ে নিষিদ্ধ হলেন বাংলাদেশের ক্রিকেটার

সিসি নিউজ ডেস্ক ।। ফেসবুক পোস্টে জাতীয় দলের নির্বাচকদের আক্রমণ করে নিষিদ্ধ হলেন বাংলাদেশের পেসার মেহেদী হাসান রানা। সব ধরনের ক্রিকেট থেকে তাকে এক মাসের জন্য নিষিদ্ধ করেছে বিসিবি। চলমান এনসিএলেও অংশগ্রহণ করতে পারবেন না এই ক্রিকেটার।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘চলমান জাতীয় ক্রিকেট লিগে চট্টগ্রাম বিভাগের হয়ে খেলা পেসার মেহেদী হাসান রানাকে এক মাসের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হলো। সামাজিক যোগাযোগ মাধ্যম ও একটি জাতীয় দৈনিক পত্রিকায় মন্তব্য করার কারণে তাকে বোর্ড কর্তৃক এই শাস্তি দেওয়া হয়েছে।বিসিবিতে নিবন্ধিত একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন ব্যবহার সম্পূর্ণ অগ্রহণযোগ্য। রানাকে তার কাজের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।’

গেল ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্ট দেন পেসার মেহেদী হাসান রানা। জাতীয় দলে খেলার সুযোগ পাননি বলে হতাশা প্রকাশ করেন বরিশালের এই পেসার। সেখানে বিসিবির এক নির্বাচকের বিরুদ্ধেও কথা তোলেন তিনি। এর কিছুক্ষণ পরই আবার পোস্ট ডিলিট করে দেন এই পেসার। তবে ততক্ষণে সে পোস্ট সবার নজরে এসে যায়।

এর পরদিন আরেকটি পোস্ট দিয়ে রানা জানান, আগের পোস্টটি দেওয়ার সময় জাতীয় লিগের ম্যাচ খেলতে মাঠে ছিলেন তিনি। তার পেইজের এডমিন প্যানেল থেকেই সে পোস্ট দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ