• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রুশোর রানটাই করতে পারল না বাংলাদেশ

সিসি নিউজ ডেস্ক।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ফল নির্ধারিত হয়ে  গিয়েছিল পাওয়ার প্লে শেষেই । ৪৭ রানে ৪ উইকেট হারানোর পর বাংলাদেশের লড়াইটা ছিল হারের ব্যবধান কমানোর। বাংলাদেশের ১১ ব্যাটার মিলে করতে পেরেছেন সাকুল্যে ১০১ রান। প্রোটিয়া ব্যাটার রাইলি রুশো একাই করেছেন ১০৯ রান। বাংলাদেশের দলীয় সংগ্রহের চেয়ে ৮ রান বেশি! বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৪ রান লিটন দাসের। মাত্র ১০ রান খরচে ৪ উইকেটে  প্রোটিয়াদের সেরা বোলার আনরিখ নর্কিয়া। ২০ রানে ৩ উইকেট নিয়েছেন তাব্রেইজ শামসি। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সবচেয়ে বড় রানের হার। দক্ষিণ আফ্রিকানদের হয়ে বিশ্বকাপে প্রথম সেঞ্চুরি করে ম্যাচ সেরা রাইলি রুশো। টি-টোয়েন্টি পেলেন টানা দ্বিতীয় শতকের দেখা। বিশ্বকাপের আগে ইন্দোরে ভারতের বিপক্ষে অপরাজিত ১০০ রানের ইনিংস খেলেছিলেন রুশো। এই জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচের আক্ষেপ মেটাল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচে ৪ পয়েন্টে উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষেও।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ