• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বগুড়া জেলা বিএনপির সভাপতি বাদশা, সম্পাদক হেনা

সিসি নিউজ ডেস্ক।। বগুড়া জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে রেজাউল করিম বাদশা সভাপতি ও আলী আসগর তালুকদার হেনা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  বুধবার (২ নভেম্বর) রাত পৌনে ১১টায় অনুষ্ঠিত সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোট গণনা শেষে তাঁদের নির্বাচিত ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সম্মেলন পরিচালনার মিডিয়া উপকমিটির সদস্য কালাম আজাদ।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে সম্মেলনের প্রথম অধিবেশন শেষে ভোট গ্রহণ শুরু হয় দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জেলার ১২ উপজেলা ও ১২টি পৌর সভার মধ্যে ২২টি ইউনিটের (ধুনট উপজেলা ও পৌর কমিটি গঠন করা হয়নি) ২ হাজার ২২২ জন কাউন্সিলের এই সম্মেলনের ভোটার ছিলেন। তাঁদের মধ্যে ২ হাজার ১৫৬ জন ভোট প্রদান করেন।

গণনায় রেজাউল করিম বাদশা ১ হাজার ১৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর অপর দুই প্রতিদ্বন্দ্বী যথাক্রমে সাইফুল ইসলাম ৯১৩ ভোট ও ফজলুল হক তালুকদার বেলাল ৮১ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে আলী আজগর তালুকদার হেনা ১ হাজার ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী এমআর ইসলাম স্বাধীন পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট।

সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁদের ভোট গণনা চলছিল বলেও মিডিয়া উপকমিটি থেকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ