• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন |

জয়পুরহাটে শুরু হয়েছে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট স্টেডিয়ামে শুরু হয়েছে পুলিশ সুপার আন্তঃজেলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। মঙ্গলবার বিকেলে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু। জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এ টুর্নামেন্টে উত্তরা লের ৮টি জেলা দল পর্যায়ক্রমে অংশ নিচ্ছে।

প্রথম দিনের খেলায় সিরাজগঞ্জ জেলা দলকে ১-০ গোলে পরাজিত করে স্বাগতিক জয়পুরহাট জেলা দল। এ খেলা উপভোগ করেন দুর দুরান্ত থেকে আসা হাজার হাজার দর্শক।

এসময় জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদুল আলম লেবু ও সদর থানার ওসি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ