
সিসি নিউজ।। নীলফামারীতে ভারত বাংলাদেশ নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বন্ধ হওয়ার ষড়যন্ত্র কারীদের বিচারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুরের জেলা শহরের চৌরাঙ্গী মোড়ে এ মানব বন্ধন করে আয়োজক কমিটি ও সর্বস্তরের জনগন।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ৪ নভেম্বর পঞ্চগড় জেলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হয় টুর্নামেন্টটি। গত ১৮ নভেম্বর নীলফামারী জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোন এক মহলের ষড়যন্ত্রের তা হতে দেওয়া হয়নি। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানিয়ে এর আগেও একটি মানববন্ধন করলেও কোন সুরহা না হওয়ায় আজ মানববন্ধন করছে সর্বস্তরের মানুষ।

খেলার আয়োজক কমিটির আরিফ হোসেন বলেন, মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে বৃহৎ এই উদ্যোগ। তবে কিছু কু-চক্রি মহলের জন্য টুর্নামেন্টটি বন্ধ হয়। সেই সাথে টুর্নামেন্ট অতিথি ভারত দলকেও অপমান করা হয়। টুর্নামেন্ট বন্ধে জরিতদের শাস্তি দাবী জানাই।
আরেক আয়োজক দ্বীপ বলেন, যেভাবেই হোক সকলের সহযোগিতায় এই টুর্নামেন্ট টির বাস্তবায়ন হোক। প্রশাসনিক সহযোগিতায় টুর্নামেন্টটির ফাইনাল দেওয়া হোক এই অনুরোধ।
এছাড়াও মানব বন্ধনে দ্রুত প্রশাসনিক সহযোগিতা কামনা টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত করার দাবী জানিয়েছেন বক্তারা।