• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সার্বিয়া ম্যাচের আগে নেইমারের চুলে নতুন ছাঁট

সিসি নিউজ ডেস্ক ।। চুলের নতুন সব স্টাইলের জন্য বরাবরই খবরের শিরোনামে আসেন নেইমার। গত বিশ্বকাপে নুডুলস হেয়ারকাটিং নিয়ে হাজির হয়েছিলেন। তার সেই চুলের ছাঁট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এবারও সেই পথেই হাঁটলেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। সার্বিয়ার বিপক্ষে আজ মাঠে নামার আগে চুলে নতুন ছাঁট দিয়েছেন নেইমার।

ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, তুরিনে বিশ্বকাপের ক্যাম্প শেষে কাতারের বিমান ধরার আগে চুলে নতুন ছাঁট দিয়েছিলেন নেইমার–ভিনিরা। কিন্তু নেইমার হয়তো সেই ছাঁটেও সন্তুষ্ট হতে পারেননি। তাই বিশ্বকাপে মাঠে নামার আগে গতকাল আবারো নরসুন্দরের কাছে ধরনা দেন ব্রাজিল তারকা।

নেইমারের এই নতুন চুলের ছাঁট ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তার ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্ট নারিকো। আসল নাম দেইলসন দস রেইস হলেও তিনি নারিকো নামেই পরিচিত। নেইমারের পাশে দাঁড়িয়ে একটি ছবি তুলে নিজের পোস্টে নারিকো লিখেছেন, ‘আস্থা রাখার জন্য ধন্যবাদ নেইমার। এই মুহূর্তের সঙ্গী হতে পেরে গর্ব বোধ করছি। বিশ্বকাপে ব্রাজিলের প্রথম দিন। ঈশ্বর তোমার ব্রাজিল দলের সহায় হউন।’

রাশিয়া বিশ্বকাপের মত কাতারেও নিজের ব্যক্তিগত হেয়ার স্টাইলিস্টকে নিয়ে গেছেন নেইমার। ২০১৫ সাল থেকে নেইমারের সঙ্গী এই নারিকো।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ