• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সিসি নিউজ ।। নীলফামারীর সৈয়দপুরে কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট – ২০২২ শুরু হয়েছে। পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীন ওই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছেন। আজ শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে শহরের শের এ- বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টুর্নামেন্টের আয়োজক সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহীন। কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় বাঁশবাড়ী ফুটবল একাডেমি বনাম যুগান্তর স্পোটিং ক্লাব পরস্পরের মুখোমুখি হয়। এতে যুগান্তর স্পোটিং ক্লাব ৩-০ গোলে বাঁশবাড়ী ফুটবল একাডেমিকে হারিয়েছে। বিজয়ী দলের পক্ষে সাকির দুইটি ও রানা একটি গোল করেন।

উদ্বোধনী খেলাটি পরিচালনা করেন লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) রেফারী মো. শরিফুল ইসলাম। আর সহকারী রেফারী ছিলেন আব্দুস সালাম মন্ডল ও মো. আমিরুল ইসলাম। আজ শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলায় ভাইজান একাদশ বনাম বাঁশাবাড়ী মোহামেডান স্পোটিং ক্লাব অংশ নেবে।

কাউন্সিলর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজক কমিটির সূত্রে জানা গেছে, এতে সৈয়দপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের মোট আটটি ফুটবল দল অংশ নিচ্ছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ