• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মেসির সঙ্গে বাজিতে হেরেছে পোল্যান্ড গোলকিপার

সিসি নিউজ ডেস্ক ।। আর্জেন্টিনার জন্য সেটা ছিল বাঁচা-মরার ম্যাচ, আর পোল্যান্ডের জন্য ততটা গুরুত্বপূর্ণ ছিল না। এমন ম্যাচের প্রথমার্ধে লিওনেল মেসির সঙ্গে একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে বাজি ধরেছিলেন পোল্যন্ডের গোলকিপার ভয়চেক সেজনি। সেই বাজিতে তিনি হেরেও গেছেন। তবে বাজির ১০০ ইউরো তিনি মেসিকে দেবেন না বলে ম্যাচ শেষে জানিয়েছেন।

পুরো বিষয়টি নিয়ে খুব মজা পাচ্ছেন ফুটবলপ্রেমীরা।

ঘটনা ম্যাচের ৩৯ মিনিটের।  দারুণ থ্রু বল নিয়ে পোল্যান্ডের রক্ষণে ঢুকে পড়েন ইউলিয়ান আলভারেজ। তার আক্রমণ ঠেকাতে গিয়ে সেজনির হাত গিয়ে লাগে মেসির মুখে। এটাকে পেনাল্টি ঘোষণা করা হবে কি না, তার জন্য ভিএআরের আশ্রয় নেন রেফারি। ওই সময় মেসির সঙ্গে বাজি ধরেন সেজনি। তিনি বলেন, রেফারি এটাকে পেনাল্টি দিলে মেসিকে ১০০ ইউরো দেবেন। একটু পরই ভিএআরের মাধ্যমে সেটাকে পেনাল্টি ঘোষণা করেন রেফারি। মেসির নেওয়া পেনাল্টি শট ঠেকিয়েও দেন সেজনি।

ম্যাচ শেষে নরওয়ের একটি টিভি চ্যানেলকে পোলিশ গোলকিপার বলেন, ‘পেনাল্টির সিদ্ধান্তের আগে তার সঙ্গে কথা হয়। বলেছি, রেফারি এটি পেনাল্টি দিলে তোমাকে ১০০ ইউরো দেব। কিন্তু মেসির সঙ্গে তো বাজিতে হেরে গেছি। জানি না বিশ্বকাপে এসব বৈধ কি না। তারা হয়তো আমাকে শাস্তিও দিতে পারে। তবে এটা নিয়ে ভাবছি না। আমি মেসিকে টাকাটা দেব না। আমার মনে হয় না সে ১০০ ইউরোর জন্য দুশ্চিন্তা করবে। তার অনেক টাকা-পয়সা আছে। ’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ