• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশকে ধন্যবাদ দিলেন আর্জেন্টিনা কোচ

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক কী সংখ্যায়, লিওনেল মেসির ভক্ত কত—এটি হলফ করে বলা কঠিন। কারণ, সংখ্যাটা এতই বেশি। ফুটবল বিশ্বকাপ হলে বাংলাদেশ ভাগ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা দুই ভাগে। একটা দেশ বিশ্বকাপ খেলে না কিংবা বিশ্বকাপ থেকে এক ‘আলোকবর্ষ দূরে’ অথচ তাদের দেশে রয়েছে বিপুলসংখ্যক আর্জেন্টিনার সমর্থক, এতে অবাক স্বয়ং আকাশি-সাদারাই।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) তো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সমর্থকদের এই ভালোবাসার ধন্যবাদ দিয়েছে টুইট করে, ফটোশপে সম্পাদনা করে মেসির হাতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে। আজ দোহায় আর্জেন্টিনার সংবাদ সম্মেলনেও এল বাংলাদেশ-প্রসঙ্গ।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, আমরা জানি আর্জেন্টিনাকে নিয়ে উন্মাদনার মাত্রা কতটা। গতকাল এএফএ যেমন টুইট করেছে বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে। অন্য দেশেও যখন আর্জেন্টিনার প্রতি এতটা ভালোবাসা, উন্মাদনা থাকে, কেমন লাগে বিষয়টা?

উত্তরে স্কালোনি ধন্যবাদ জানালেন বাংলাদেশের সমর্থকদের, ‘আমি রোমাঞ্চিত। অনুভূতি, অনুভূতিটা হচ্ছে, অনেক আগে ডিয়েগো (ম্যারাডোনা), পরে মেসির কারণে সারা বিশ্বে আর্জেন্টিনার ফুটবলের সমর্থক বেড়েছে। আর্জেন্টিনার এই সমর্থকদের নিয়ে আমি গর্বিত। বাংলাদেশের মতো একটা দেশে আমাদের এত সমর্থক আছে, আমরা গর্বিত। আরও অনেক দেশে আমাদের সমর্থক আছে। (তাদের জন্য) আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বশেষ দিনের মতো খেলতে পারি, তবে অনেক কিছু হতে পারে। তবে অনুভূতিটা দারুণ। বাংলাদেশের মানুষকে ধন্যবাদ।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ