• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মাঠে নামলেই যে রেকর্ড হবে মেসির

সিসি নিউজ ডেস্ক।। এবারের বিশ্বকাপে খেলতে এসে একের পর এক রেকর্ড ভাঙছেন মেসি। এবারের আসরে ইতোমধ্যে ৪ গোল করে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় বাতিস্তুতার পাশে বসেছেন তিনি। এছাড়া বিশ্বকাপ খেলতে নেমে ছুঁয়েছেন সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলার রেকর্ড। এবার আরও একটি রেকর্ডের হাতছানি দিচ্ছে তারকা ফরোয়ার্ডের সামনে।

বিশ্বকাপের সেমিফাইনালে আজ ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামলেই বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি। তবে রেকর্ডটা অবশ্য তার একার হবে না। জার্মানির বিশ্বকাপজয়ী অধিনায়ক লোথার ম্যাথাউসও খেলেছেন মেসির সমান ২৫টি বিশ্বকাপ ম্যাচ। তবে রেকর্ডটা একান্ত নিজের করে নেওয়ার সুযোগ আছে মেসির। আজ সেমিফাইনাল ম্যাচে খেলার পর ফাইনাল বা তৃতীয় স্থান নির্ধারণী যেকোনো একটি ম্যাচে মাঠে নামলেই এককভাবে রেকর্ডটা তার হয়ে যাবে।

আজকের ম্যাচে একটি গোল করলে আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি এবারের বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় এমবাপের পাশে বসবেন মেসি। তবে সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপ খেলার রেকর্ডে মেসির সঙ্গী আছেন পাঁচজন—মেক্সিকোর আন্তনিও কারবাহাল, রাফায়েল মার্কেজ, আন্দ্রেস গুয়ারদাদো, জার্মানির লোথার ম্যাথাউস ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো। উৎস: ঢাকা পোস্ট


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ