সিসি নিউজ ডেস্ক।। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা মার্কার মেয়র প্রার্থী এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়ার পক্ষে গনসংযোগ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বউবাজার এলাকায় এ গনসংযোগ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাখওয়াত হোসেন শফিক, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গনসংযোগে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে আধুনিক রংপুর সিটি করপোরেশন গড়তে নৌকা মার্কায় ভোট চান।