• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

মেসির জার্সিতেই অনুশীলনে সাকিব

সিসি নিউজ ডেস্ক।। কাতার বিশ্বকাপের ফাইনাল হয়ে গেছে আরো এক দিন আগে। কিন্তু বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের ফুটবল উন্মাদনা এখনো কমেনি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রাতে তিনি মেসির জার্সি পরে মাঝরাতে রাস্তায় নেমেছিলেন। আজ তাকে দেখা গেল আর্জেন্টিনার জার্সি গায়ে মিরপুরে অনুশীলন করতে। বাংলাদেশ অধিনায়ক নেমেছেন লিওনেল মেসির আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পরেই!

আগে থেকেই সকলের জানা, লিওনেল মেসির ডাই হার্ড ফ্যান বাংলাদেশ অধিনায়ক সাকিব। মেসির জন্য তিনি আর্জেন্টিনা, বার্সেলোনা ও পিএসজি’র ভক্ত। আর্জেন্টিনার জার্সিতে মেসি জিতেছেন বিশ্বকাপ। সেই রোমাঞ্চে এখনও ডুবে আছেন সাকিব। তাইতো জাতীয় দলের অনুশীলনে মেসির জার্সি গায়ে চলে আসেন মিরপুরের সবুজ গালিচায়।

ঢাকা টেস্টকে সামনে রেখে মঙ্গলবার দুপুর ২টায় অনুশীলনে নামে বাংলাদেশ দল। গা গরমের জন্য শুরুতে দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেন সাকিব, লিটনরা। ড্রেসিংরুম থেকে সাকিব বের হন আর্জেন্টিনার জার্সিতে। মেসির নাম ও নম্বর দেওয়া জার্সিতে বেশ উল্লসিত লাগছিল তাকে। ফুটবল নিয়ে মেতে উঠেন আনন্দে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ