• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |

৫২ কাছে হেরে গেল ৭১

সিসি নিউজ।। পঞ্চাশ বছরের বেশি বয়সীদের প্রীতি ফুটবল খেলায় ১৯৭১ একাদশকে ৪-০ গোল ব্যবধানে হারিয়ে ১৯৫২ একাদশ বিজয়ী হয়েছে। রবিবার বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের জব্বারের মাঠে সামাজিক সংগঠন সম্মিলিত প্রয়াশ ভিন্নধর্মী এ খেলাটির আয়োজন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান।
খেলায় চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, কৃষক অংশ নেয়। ভিন্নধর্মী এ  খেলাটি প্রায় ৫ হাজার মানুষ উপভোগ করেছেন।
খেলায় শুরু থেকেই ৫২ একাদশ আক্রমণ করে। ২-০ ব্যবধানে প্রথমার্ধ্য শেষ হয়। দ্বিতীয়ার্ধ্য শুরু হলে আবার আক্রমণ বাড়িয়ে দেয় ৫২ একাদশ। এতে ৪-০ ব্যবধানে খেলা শেষ হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক লায়লা আর্জুমান বানু। এ সময় পাঙ্গামটকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম ভুট্ট, নীলফামারী সরকারি কলেজের প্রভাষক সোলায়মান আলী, ডোমার সরকারি কলেজের প্রভাষক মাহবুবুল ইসলাম সোহাগ, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির প্রকৌশলী মিরাজ হোসাইন রিয়াজ, সংগঠনের সাধারণ সম্পাদক সম্রাট ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। খেলায় গোমনাতি মহা বিদ্যালয়ের সহকারী অধ্যাপক এটিএম মোস্তফা লেবু সভাপতিত্ব করেন।
বক্তরা বলেন, ৫০ বছরের বেশি মানুষদের উচ্চ রক্তচাপ, হার্ডের সমস্যাসহ বিভিন্ন রোগে বেশি আক্রান্ত হন। ওই রোগগুলো হতে রক্ষা পেতে বেশি করে কায়িক শ্রম ও খেলাধুলা করতে হয়। কিন্তু এই বয়সে তারা কায়িক শ্রম কম করে। এজন্য ভিন্নধর্মী এ আয়োজন করা হয়েছে। যাতে স্বাস্থ্য ঠিক রাখতে তারা প্রতিদিন কায়িক শ্রম  কিংবা খেলাধুলা করে শরীরের ঘাম ঝড়ান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ