• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস শুরু

সিসি নিউজ ।। নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে উপজেলা পর্যায়ের শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩। সোমবার এ প্রতিযোগিতার উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হয় অনুর্ধ-১৭ তরুণ-তরুণী দলের কাবাডি প্রতিযোগিতা।
তরুণ দলের সদর উপজেলা এবং ডোমার উপজেলা দলে মধ্যে ফাইনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কাল মঙ্গলবার। অপরদিকে তরুণী দলের প্রথম পর্যায়ের খেলা অসমাপ্ত থাকায় মঙ্গলবার দুই উপজেলার খেলা শেষে ফাইনাল খেলার দল নির্ধারিত হবে।
আজ সোমবার সকাল ১০টা থেকে বিবেল সাড়ে চারটা পর্যন্ত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ওই প্রতিযোগিতায় অংশ নেয় উভয় গ্রুপের ১০টি দল। এর মধ্যে প্রথমার্ধে তরুণ দলের চারটি খেলায় ডিমলা উপজেলা ৬৮-৫৪ পয়েন্টে সৈয়দপুর উপজেলাকে, ডোমার উপজেলা ৫৫-৪৩ পয়েন্টে ডিমলা উপজেলাকে, সদর উপজেলা ৫৪-৭ পয়েন্টে কিশোরগঞ্জ উপজেলাকে এবং সদর উপজেলা ২৭-১৮ পয়েন্টে জলঢাকা উপজেলাকে পারজিত করে।
বিকেলে অনুর্ধ-১৭ তরুণী দলের অনুষ্ঠিত দুটি খেলায় ডিমলা উপজেলা ৫১-৫০ পয়েন্টে সৈয়দপুর উপজেলাকে এবং সদর উপজেলা ৫৮-৮ পয়েন্টে কিশোরগঞ্জ উপজেলাকে পরাজিত করে। আগামীকাল মঙ্গলবার কাবাডি প্রতিয়োগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এর আগে সকাল ১০টার দিকে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এর আয়োজন করে জেলা ক্রীড়া সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মমতাজুল হক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন মুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি প্রকৌশলী এসএম শফিকুল আলম ডাবলু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের পর্যবেক্ষক মো. আমজাদ হোসেন প্রমুখ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, আজ কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে উপজেলা পর্যায়ের শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন হয়। আগামী ৮ জানুয়ারী গেমসের সমাপনী অনুষ্ঠিত হবে। জেলার ছয় উপজেলার অনুর্ধ-১৭ তরুণ-তরুণী প্রতিযোগীরা এ গেমসে অংশগ্রহন করবে। প্রতিযোগিতায় রয়েছে, কাবাডি, ফুটবল, দাবা, ব্যাটমিণ্টন, সাঁতার ও আর্চ্যারী। জেলা ক্রীড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে কাবাডি, শেখ কামাল স্টেডিয়ামে ফুটবল, আরচ্যারী, দাবা ও ব্যাডমিন্টন এবং নীলফামারী সরকারি কলেজ পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। কাবাডি প্রতিযোগিতার মাধ্যমে আজ সোমবার গেমসের উদ্বোধন হয়। আগামী আট জানুয়ারী ফুটবল ফাইনালের মাধ্যমে উপজেলা পর্যায়ের এ গেমসের সমাপনী ঘটবে।’ তিনি বলেন ‘ ফুটবল ও কাবাডি দলীয় পর্যায়ে এবং বাকি সব প্রতিযোগিতা একক পর্যায়ে হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ