• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রংপুর রাইডার্সের আস্থার প্রতিদান দিতে চাই : রবিউল

রাকিব হাসান।। গত শুক্রবার শুরু হয়েছে বাংলাদেশ  ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। ছুটির দিন থাকায় দর্শকের সংখ্যাও ছিলো ভালই। তবে দিনের দ্বিতীয় ম্যাচটি ছিলো সৈয়দপুরের মানুষের কাছে বিশেষ একটি ম্যাচ। কারন হিসেবে হয়তো অনেকে বলতে পারে সৈয়দপুরের বিভাগ হচ্ছে রংপুর তাই অধিকাংশ মানুষেই রংপুরের সাপোর্টার।এটি তো বটেই আরেক কারন হচ্ছে এই দলের হয়ে প্রথম ম্যাচেই সুযোগ পেয়েছিলেন সৈয়দপুরের রবিউল হক।
তাই এই ম্যাচকে ঘিরে গোটা সৈয়দপুরে ছিলো উত্তেজনাকর পরিবেশ। কেউ টিভিতে কেউবা মোবাইল ফোনে দেখছেন রবিউলের খেলা। কেনই বা দেখবেন না এবারের বিপিএলে একমাত্র ক্রিকেটার হিসেবে সৈয়দপুরকে প্রতিনিধিত্ব করছেন তিনি। তাই তো তার উপর ভরসা, আস্থার, আশা অনেক বেশি ছিলো এই শহরের মানুষের। আস্থার প্রতিদান দিতে ভুলেন নি রবিউল। ম্যাচের প্রথম ওভারে বল করতে আসেন রবিউল।
প্রথম ওভারে কিছুটা নার্ভাস মনে হলেও দিয়েছেন ৯ রান। সব মিলিয়ে ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২টি উইকেট। যার মধ্যে আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে ক্যাচ আউট ও জাকের আলীকে বোল্ড আউট করেন। আউট করার পর রবিউল করেন তার প্রিয় ফুটবলার সিআর৭ খ্যাত ক্রিস্টিয়ানো রোনালদোর আইকোনিক উদযাপন।
সেই ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়ে প্রথম জয় তুলে নেয় রংপুর রাইডার্স। টসে হেরে ব্যাট করতে নেমে রনি তালুকদারের ঝড়ো ব্যাটিংয়ে ১৭৬ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের ৩ উইকেট, রবিউল ও রাজার ২ উইকেটের বিনিময়ে ১৪২ রানে আটকে যায় কুমিল্লা।
উল্লেখ্য, রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলার কয়ানিজ পাড়ার বাসিন্দা রবিউল।২০১৮ সালে প্রথমবারের মতো চিটগাং ভাইকিংসের হয়ে বিপিএলে নাম খেলান রবিউল। পরের বছর দল পেয়েছিলেন খুলনা টাইগার্স। এবার ঘরের ছেলে পেয়েছেন ঘরের দল রংপুর রাইডার্স। টি-২০ তে এখন পর্যন্ত ১১ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি।
রবিউল হক জানান, আল্লাহর অশেষ রহমতে আমরা জয়লাভ করতে পেড়েছি এবং দলের জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত। প্রতিটা ম্যাচে জয়ের জন্য নিজের সর্বোচ্চটা দিতে চাই। ধন্যবাদ জানাই সৈয়দপুর সহ গোটা দেশবাসীকে যারা আমাদের সমর্থন করে যাচ্ছেন সকলকে। রংপুর রাইডার্স টিম যে আস্থা রেখেছে আমার প্রতি সেই আস্থার প্রতিদান দিতে চাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ