• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটের বিপক্ষে ম্যাচ সেরা সৈয়দপুরের আসিফ

রাকিব হাসান।। শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২২-২৩ মৌসুম। রংপুর বিভাগ অনূর্ধ্ব ১৮ দলের হয়ে খেলছেন সৈয়দপুরের উদীয়মান ক্রিকেটার মোঃ আসিফ ও আবু সাঈদ রিয়ন। সিলেটের বিপক্ষে দুই ইনিংসে আসিফের ২৫৭ রান ও রিয়নের ৫ উইকেট।
চার দিনের টেস্ট ম্যাচে ১০ জানুয়ারি রাজশাহীতে সিলেট অনূর্ধ্ব ১৮ দলের মুখোমুখি হয় রংপুর। আসিফ ১ম ইনিংসে  পেয়েছেন সেঞ্চুরি। শুধু সেঞ্চুরি নয় ১৯ টি চার ও ৭ টি ছয়ের সাহায্যে ১৬৯ বলে করেছেন ১৬৪ রান। ২য় ইনিংসে ৭ রানের জন্য মিস করেন সেঞ্চুরি। ১১ চার ও ৩ ছয়ের সাহায্যে  ৯২ বলে ৯৪ রান করে সাজ ঘরে ফিরেন তিনি। দুই ইনিংসে ২৫৭ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ হোন সৈয়দপুরের আসিফ।
সৈয়দপুরের আরেক ক্রিকেটার আবু সাঈদ রিয়ন ১ম ইনিংসে ১৩ ওভারে ৩ মেডেন ২০ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ২য় ইংনিসে ১০ ওভারে ৩ মেডেন ৩৫ রান দিয়ে ৩ উইকেট নেন। দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে দলের জয়ে অবদান রাখেন রিয়ন। ম্যাচটি রংপুর ১৫৭ রানে জয় লাভ করে।
উল্লেখ্য আসিফ ও রিয়ন দুজন স্থানীয় রাইজিং ক্রিকেট একাডেমীর খেলোয়ার। আসিফের বাসা শহরের মুন্সিপাড়া ও রিয়নের বাসা শহরের ইসলামবাগ চিনি মসজিদ এলাকায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ