• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিএনপি হচ্ছে শীতের পাখি- ড. হাছান মাহমুদ

সিসি নিউজ।। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন বিএনপি হচ্ছে শীতের পাখি। শীত আসলে অতিথি পাখিরা যেমন এদেশে এসে মাছ খেয়ে, ধান খেয়ে মোটা হয়ে চলে যায়। তেমনি বিএনপির নেতাকর্মীদেরও শুধু ভোটের সময়ই দেখা যায়। সারা বছর তাদের দেখা যায় না। তারা মানুষের জন্য নয়, শুধু নিজেদের জন্য রাজনীতি করে। আজ রোববার দুপুর দেড়টার দিকে নীলফামারীর সৈয়দপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ১৪ বছর আগে সৈয়দপুরসহ রংপুর অঞ্চলের চেহারা দেখেন। আর আজকের চেহারা দেখেন। অনেক পরিবর্তন হয়েছে। অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামীলীগ ক্ষমতাতে থাকলে দেশের উন্নয়ন হয়। অন্যদিকে বিএনপি ক্ষমতায় গেলেই লুটেপুটে খায়।
মন্ত্রী বলেন, বিএনপি আওয়ামীলীগের বিরুদ্ধে তথা সরকারের বিরুদ্ধে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তারা যতই ষড়যন্ত্র করুক না সাংবিধানিক নিয়মে সময়মতই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। আর সে নির্বাচনে তারা নৌকার বিজয় ঠেকাতে পারবে না।
নীলফামারী জেলা আওয়ামী লীগের সহযোগিতায় স্থানীয় ফাইভ স্টার মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সভাপতিত্ব করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এ সময় অন্যান্যদের মধ্যে রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী নূরুল ইসলাম সুজনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় এক রেস্টহাউসে রংপুর বিভাগের ৮ জেলার আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভায় অংশ নেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ