• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন |

১৩৮৫ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে

সিসি নিউজ ডেস্ক।। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং ও করপোরেট প্ল্যানিং বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: ওয়েম্যান।
পদের সংখ্যা: ১৩৮৫টি।
আবেদন যোগ্যতা: এসএসসি বা সমমান পাস হতে হবে।
প্রার্থীর বয়স: ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে কোটায় আবেদন করলে প্রার্থীর বয়সসীমা ৩২ বছর।
বেতন: ৮৫০০-২০৫৭০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন: পাবনা ও লালমনিরহাট জেলা ছাড়া অন্য জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে সব জেলার কোটার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে: আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এখানে (http://br.teletalk.com.bd/) ক্লিক করুন।

আবেদন ফি: ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ২৫ জানুয়ারি থেকে। চলবে ২ মার্চ, ২০২৩ সাল পর্যন্ত।

উৎস: দৈনিক আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ