• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বাংলাদেশ যুব গেমসে রংপুর ফুটবল দল চ্যাম্পিয়ন

রাকিব হাসান।। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থা নীলফামারীর আয়োজনে জেলা পর্যায়ে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব (অনূর্ধ্ব ১৭) গেমসের ফুটবল খেলার ফাইনাল অনুষ্টিত।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামে তরুনীদের ফাইনালে মুখোমুখি হয় রংপুর জেলা তরুনী ফুটবল দল ও লালমনিরহাট জেলা তরুনী ফুটবল দল। উক্ত ম্যাচে লালমনিরহাটকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর জেলা তরুনী ফুটবল দল।
একই দিন তরুনদের ফাইনালে মুখোমুখি হয় রংপুর জেলা তরুন ফুটবল দল ও নীলফামারী জেলা তরুন ফুটবল  দল। উক্ত ম্যাচে নীলফামারীকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর জেলা তরুন ফুটবল দল।
রংপুর বিভাগের পাঁচটি জেলা ফুটবল দল এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। দলগুলো হলো নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা। বাকি তিন দল দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় দল এই প্রতিযোগিতায় অংশগ্রহন করেনি বলে জানান আয়োজকরা।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি পংকজ ঘোষ, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব), অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ওও নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান,  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অব্ স ) মোহাম্মদ সাইফুল ইসলাম, ক্রীড়া অফিসার নীলফামারী মোঃ আবুল হাশেম,প্রতিনিধি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন মোঃ মজনু, অতিরিক্ত সাধারণ সম্পাদক জেলা ক্রীড়া সংস্থা মোঃ তরিকুল ইসলাম গোলাপ, ফিফা  রেফারী ও নির্বাহী সদস্য জেলা ক্রীড়া সংস্থা ভুবন মোহন তরফদার, জেলা ক্রীড়া সংস্থার কোষাধক্ষ্য মোঃ আব্দুল জব্বার, রংপুর ফুটবল দলের ম্যানেজার মোঃ শামীম খান মিসকিন সহ নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার  অন্যান্য সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ