• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নারী টি২০ বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

সিসি নিউজ ডেস্ক।। ২০২৩ সালের আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি।

বিশ্বকাপ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন জ্যোতিরা। যার প্রথমটি ৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে এবং দ্বিতীয়টি ৮ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে টাইগ্রেসরা। বিশ্বকাপের গ্রুপ ‘এ’তে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা।

১২ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা। এরপর ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া, ১৭ ফেব্রুয়ারি নিউজিল্যন্ড ও ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে বাঘিনীরা।

বাংলাদেশের ১৫ সদস্যের বিশ্বকাপ দল:

নিগার সুলতানা জোতি (অধিনায়ক), মারুফা আক্তার, দিলারা আক্তার, ফাহিমা খাতুন, সালমা খাতুন, জাহানারা আলম, শামীমা সুলতানা, রুমানা আহমেদ, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, রিতু মনি, দিশা বিশ্বাস ও সোবহানা মোস্তারি।

স্টান্ডবাই:

রাবেয়া, সানজিদা আক্তার মেঘলা, ফারজানা হক পিংকি ও শারমীন আক্তার সুপ্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ