রাকিব হাসান।। সৈয়দপুরের পরিচিত এক বোলিং অলরাউন্ডার মিজানুর রহমান ইমন। বোলার হিসেবেই বেশি পরিচতি সে। তবে দলের প্রয়োজনে যেকোন পরিস্থিতিতে ব্যাটিংটাও বেশ ভালো ভাবেই করেন তিনি। স্থানীয় টুর্নামেন্ট, নীলফামারী ডিএসএ লীগে রয়েছে তার অসংখ্যা কৃতিত্ব।
নীলফামারীতে ডিএসএ লীগের কোয়ালিফাই ম্যাচ গুলোতে ইয়াং স্টার ক্রিকেট একাডেমির অধিনায়ক হিসেবে করেছিলেন বাজিমাত। প্রথম বারেই দলকে কোয়ালিফাই করে নিয়ে যান মূল পর্বে। ২০১৮-১৯ মৌসুমে ডিএসএস লীগে চ্যাম্পিয়ন হওয়ার পিছনেও অবদান ছিলো তার। ইমনের বোলিং করার দক্ষতা ও শেষদিকের কার্যকর ব্যাটিং বিপক্ষ টিমের চিন্তার কারন হয়ে দাড়ায়। তরুন এই ক্রিকেটার ধীরে ধীরে হয়ে উঠছেন অভিজ্ঞ।
সৈয়দপুর উপজেলার হাতিখানা এলাকার বাসিন্দা মোঃ ওয়াহেদ আলীর একমাত্র সন্তান ইমন। সে মূলত স্থানীয় ইয়াং স্টার ক্রিকেট একাডেমির নিয়মিত ক্রিকেটার। বড় ভাইদের পরামর্শে ইমন এখন পাড়ি জমিয়েছেন ঢাকায়। ঢাকার ফ্রেন্ডস ক্রিকেট একাডেমিতে নিজের অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ ঢাকা তৃতীয় বিভাগ লীগের ২০২১-২২ মৌসুমে ধানমন্ডি ক্রিকেট একাডেমির হয়ে খেলেছেন।
এবার বাংলাদেশের গন্ডি পেরিয়ে ভারতে ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন ইমন। ভারতের বালুরঘাটে চাদগঞ্জ নকআউট ক্রিকেট টুর্নামেন্টে সাফানগর ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে যায় সৈয়দপুরের চারজন ক্রিকেটার তারা হলেন মোঃ নাসিম, মোঃ ইস্তি, মোঃ রাজু ও মিজানুর রহমান ইমন।
ফাইনালে সাফানগর ক্রিকেট ক্লাবের প্রতিপক্ষ বালুরঘাট ক্রিকেট ক্লাব। টসে হেরে ব্যাট করতে নেমে ১২২ রানের টার্গেট দেয় বালুরঘাট। টান টান উত্তেজনা কর ম্যাচে ইমনের ঝড়ো ইনিংসে চ্যাম্পিয়ন হয় সাফানগর। মাত্র ১৪ বলে ৪২ রান ও বল হাতে ২ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হোন ইমন। শুধু তাই নয় প্রথম ম্যাচে ১ বলে ৬ রান দরকার সেখানো ইমন টিমকে জয় এনে দেন।
ম্যাচ সেরা ইমন জানান, পরিবার থেকে সবসময় সাপোর্ট পাই খেলাধুলায়। স্থানীয় বড় ভাইরাও সবসময় পরামর্শ দেন। স্বপ্ন পূরনে ঢাকার ফ্রেন্ডস ক্রিকেট একাডেমীতে অনুশীলন করছি। এখানকার কোচরাও অনেক হেল্পফুল। যখনি মাঠে নামি দলের জন্য ভালো কিছু করার চেষ্টা থাকে সবসময়। দেশের বাহিরে টুর্নামেন্টে ম্যাচ সেরা হয়ে ভালই লাগছে সাথে নিজের শহরের নামও হচ্ছে।