• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাংলাদেশকে সালাম দিলেন রোনালদো

সিসি নিউজ ডেস্ক।। বাংলাদেশি ভক্তদের খুশি হওয়ার খবরই যেন দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বাংলাদেশকে সালাম দিলেন পর্তুগীজ এই তারকা ফুটবলার।

সামাজিকমাধ্যমে রোনালদোর সালাম দেওয়ার ভিডিও আজ ভাইরাল হয়ে যায়। অমিতাব দেব নাথ নামের একজন তার ফেসবুক পেজে লাইভ করছিলেন। ভিডিওতে দেখা যায়, অমিতাবের পেছনে দাঁড়িয়ে পর্তুগীজ তারকা ফুটবলার বলছেন, ‘সালাম আলাইকুম বাংলাদেশ। বাই বাই।’

ভিডিও সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, অমিতাব প্রবাসী বাংলাদেশি যিনি সম্ভবত রোনালদোর আল-নাসরের হয়ে কাজ করছেন। ভিডিও রেকর্ড করে সামাজিকমাধ্যমে প্রচার করে দিয়েছেন তিনি।

আল নাসরের হয়ে তিন ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল পেলেন পর্তুগীজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে হেরেছে আল নাসর। যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ