• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে প্রীতি ফুটবল খেলায় ফিনিক্স ক্লাবের জয়

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ফিনিক্স ক্লাবের আয়োজনে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতালের সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই খেলার আয়োজন করা হয়।
প্রীতি ফুটবল খেলায় সৈয়দপুরের ফিনিক্স ক্লাব বনাম রংপুরের কাউনিয়ার পুমাক দল অংশ নেন। খেলায় ফিনিক্স ক্লাব ৩-০ গোলে রংপুরের কাউনিয়ার পুমাক দলকে হারিয়ে বিজয়ী হয়।
খেলা জাতীয় দলের সাবেক অধিনায়ক নীলফামারীর আরিফ হোসেন মুন সৈয়দপুর ফিনিক্স ক্লাবের হয়ে খেলায় অংশ নেন। এছাড়াও অংশ নেয় উপজেলার চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডা. কামরুল হাসান সোহেল।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন মকবুল হোসেন। সহযোগিতায় ছিলেন বাবু ও মোস্তাক। এর আগে প্রীতি ফুটবল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সৈয়দপুর উপজেলার চেয়ারম্যান মো মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান, উপাধ্যক্ষ (ইংলিশ ভার্সন) মো. শফিকুল ইসলাম, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত খান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু প্রমুখ উপস্থিত থেকে বেলুন উড়িয়ে প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন।
সৈয়দপুর শহরের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।
প্রীতি ফুটবল খেলায় উভয় দলেই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে আসীন ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনীতিবিদরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ