• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে গোল্ডকাপ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় ক্রিকেট একাডেমির জয়

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৩ শুরু হয়েছে। সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের স্থানীয় রেলওয়ে বিভাগীয় ক্রীড়া সংস্থার মাঠে ওই টুর্ণামেন্টের আয়োজন করেছে। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক।
এতে বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মো. আরিফ হোসেন মুন, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা ক্রীড়া সংস্থার ক্রীড়া সংস্থার যুগ্ম- সাধারণ পৌর কাউন্সিলর মো. জোবায়দুর রহমান শাহিন, সৈয়দপুর উপজেলা যুবলীগের যুগ্ম -আহবায়ক মো. আসাদুল ইসলাম আসাদ, সাবেক ক্রিকেটার ও টুর্ণামেন্ট কমিটির সদস্য এজাজ আহমেদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও সৈয়দপুর উপজেলা যুব লীগের আহ্বায়ক দিলনেওয়াজ খান এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন যুব লীগ নেতা আরিফুর আনোয়ার সুমন।
পরে বিশেষ অতিথি সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট. মমতাজুল হকের সম্মতিতে বেলুন ও পায়রা উড়িয়ে টূর্নামেন্টের উদ্বোধন করেন।
পরে টুর্নামেন্টের উদ্বোধনী খেলার বিরতিতে প্রধান অতিথি এ্যাডভোকেট. মমতাজুল হক অনুষ্ঠানস্থলে এসে প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
সৈয়দপুর গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনী খেলায় সৈয়দপুর ক্রিকেট একাডেমির ওপেনার ব্যাটসম্যান আকাশের ঝড়ো ব্যাটিংয়ে ১০ উইকেটে পরাজিত হয়েছে ইয়াং ব্রাদার্স ক্রিকেট ক্লাব।
সৈয়দপুর ইয়াং ব্রাদার্স টস হেরে ব্যাটিংয়ে নেমে ক্রিকেট একাডেমির বোলিং তোপে নির্ধারিত ২০ ওভারে দলটি ৮ উইকেট হারিয়ে মাত্র ৯৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সোহেল ২১ ও ফারহান ১৮ রান করতে সক্ষম হয়। সৈয়দপুর ক্রিকেট একাডেমির জয় ও আপন ২টি করে উইকেট লাভ করেন।
জবাবে ৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ইয়াং ব্রাদার্সের বোলারদের ওপর ব্যাটিং তান্ডব চালাতে থাকে সৈয়দপুর ক্রিকেট একাডেমির দুই ওপেনার আকাশ ও রিফাত। তাদের ৬ ও ৪ এর মারে খেই হারিয়ে ফেলে ইয়াং ব্রাদার্সের বোলাররা।
ফলে মাত্র ৭ ওভার ৪ বলে কোন উইকেট না হারিয়ে ১০২ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায় সৈয়দপুর ক্রিকেট একাডেমি। একাডেমির আকাশ ১০টি ৬ ও ৫ টি চারের মারে মাত্র ৩১ বলে ৮৩ ও রিফাত ১৯ রান করেন। ম্যান অব দ্যা ম্যাচ হন আকাশ।
বিপুল ক্রিকেটপ্রেমী দর্শক সমাগমের এ খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন রিজওয়ানুল আরেফিন ও সাইফুল ইসলাম মানিক। ধারাভাষ্যে ছিলেন রায়হান ও শুভ সরকার।
উল্লেখ্য, সৈয়দপুর উপজেলা যুবলীগ আয়োজিত এ গোল্ডকাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সৈয়দপুর ছাড়াও বিভিন্ন জেলার ২৪টি ক্রিকেট দল অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ