• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

এক ওভারে ৪৬ রানের অবিশ্বাস্য রেকর্ড

সিসি নিউজ ডেস্ক।। রেকর্ডের ধর্মই হচ্ছে ভাঙা গড়ার। কিন্তু এমন কিছু রেকর্ড আছে যা ভাঙবে কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। কুয়েতের কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে তেমনি এক বিরল রেকর্ড গড়েছেন বাসুদেব।

সাধারণত এক ওভারে সর্বোচ্চ কত রান হতে পারে এমনটা জানতে চাইলে নিশ্চিতভাবে হার্শাল গিবস কিংবা যুবরাজ সিংয়ের ৩৬ রান নেওয়ার ঘটনা সবার আগে মাথায় আসবে। কিন্তু কেসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে এক ওভারে এবার ৪৬ রান নেওয়ার ঘটনা দেখল ক্রিকেটবিশ্ব।

এতে করে ২০১৮ সালে নিউজিল্যান্ডের লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ওভারে ৪৩ রানের রেকর্ড ভেঙে গেছে। গত মঙ্গলবার চ্যাম্পিয়নশিপেরে টুর্নামেন্টে এনসিএম ইনভেস্টমেন্টস ও ট্যালি সিসি ম্যাচে ঘটনাটি ঘটেছে। আগে ব্যাট করে এনসিএম ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮২ রান তোলে। এই রান করার সময় ১৫তম ওভারে ৪৬ রানের রেকর্ডটি হয়।

হারমান সিংয়ের করা ওভারটা ছিল এমন ১,৬, ৪,৬, ৭,৬, ৬,৬, ৪। ‘নো’ বল দিয়ে শুরু করা হারমানের প্রথম বৈধ বলে ছক্কা মারেন ব্যাটার বাসুদেব। দ্বিতীয় বলে ব্যাটার বল ব্যাটিংয়ে লাগাতে না পারলেও বোলার কপাল পুড়ে লেগ বাইয়ে ৪ হওয়ায়। পরের বলে আবার ছক্কা। এরপর ‘নো’ সঙ্গে ৭ রান দেন তিনি। পরের ডেলিভারিগুলো টানা তৃতীয় ছয়ের সঙ্গে চার মেরে এক ওভারে রেকর্ড ৪৬ রান নেওয়ার কীর্তি গড়েন বাসুদেব।

হারমানকে এমন লজ্জার রেকর্ড দেওয়ার ম্যাচে পরে সেঞ্চুরিও করেছেন বাসুদেব। ৪১ বলে ১০০ রান করেন তিনি। বিধ্বংসী ইনিংসটি সাজিয়েছিলেন ৪ চারের বিপরীতে ১১ ছক্কায়। ২৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভারে ৬৬ রানে অলআউট হয় ট্যালি সিসি। এতে ২১৬ রানের বড় জয় পায় এনসিএম ইনভেস্টমেন্টস।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ