• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

‘আজকের ডিজিটাল বাংলাদেশ আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা’- কবির বিন আনোয়ার

সিসি নিউজ।। নীলফামারী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্মার্ট কর্ণারের উদ্বোধন হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে ওই কর্ণারের উদ্বোধন করেন আওয়ামী লীগের নির্বাচন মনিটরিং সেলের সমন্বয়ক সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। দলের ‘রোড টু স্মার্ট বাংলাদেশ’ কর্মসূচির আওতায় জেলা কার্যালয়ে স্মার্ট কর্ণারটি স্থাপন করা হয়।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় কবির বিন আনোয়ার বলেন,‘আজকের ডিজিটাল বাংলাদেশ কিন্তু আর স্বপ্ন নয়, এটা বাস্তবতা। আমাদের যদি ডিজিটাল বাংলাদেশ কায়েম না হতো, কভিডের সময় কি অবস্থা হতো। বেশি দিন আগের কথা না, মাত্র দু বছর। আপনারা চিন্তা করে দেখেন আমরা কিভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তাম। রাষ্ট্র সমাজ কিভাবে অচল হয়ে পড়তো।’
দলকে ডিজিটাল করার কথায় তিনি বলেন.‘স্মার্ট বাংলাদের যে চারটা প্রধান বিষয় তার মধ্যে একটি হলো স্মার্ট গভরমেন্ট। কেননা গভরমেন্টতো প্রধান কাজগুলো বাস্তবায়ন করবে। এ গভরমেন্টতো দলীয় গভরমেন্ট। এটাতো সামরিক সরকার বা তত্বাবধায়ক সরকার না বা এ ধরণের কোন সরকার না, দলীয় সরকার। তাহলে দল যদি স্মার্ট না হয় দেশ কেমনে চলবে, গভরমেন্ট মেকনে চলবে। আর গভরমেন্ট যদি স্মার্ট না হয় তাহলে দেশ কেমনে চলবে।’
তিনি আরও বলেন,‘জাতির পিতাকে হত্যার পরে বাংলাদেশের মানুষের যে লক্ষ্যভ্রষ্টতা বা গন্তব্য কোথায় জানেন না ঠিকমত। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সামনে একটা লক্ষ্য ঠিক করলেন ২০২১ সালে যখন স্বাধীনতার সুবর্ণ জন্তী পালন করবো, তখন আমরা ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত একটা দেশ করবো। একটা মধ্যম আয়ের দেশ হবে আমাদের বাংলাদেশ। আর এ কাজটা আমরা কিভাবে করবো, আমরা ডিজিটাল পদ্ধত্তিগুলো প্রয়োগ করবো। টিজিটাল বাংলাশে গড়ার মাধ্যমে আমরা এ কর্মসূচি বাস্তবায়ন করবো। ডিজিটাল বাংলাদেশ গড়া হয়েছে। আমাদের যে লক্ষ্যগুলি তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দিয়েছিলেন ২১ সালের মধ্যে সেটি আমরা অর্জণ করেছি। তাঁর (প্রধানমন্ত্রী) সুযোগ্য দূরদর্শী নেতৃত্বে আজকে তিনি আবার আমাদের ৪১ সালে উন্নত বাংলাদেশের জন্য লক্ষ্য স্থির করেছেন। এবং সেটা কি হবে, আমাদের যে ডিজিটাল বাংলাদেশ সেটা আরো স্মার্ট হবে। আরো পরিশিলিত হবে, আরো উন্নত হবে, জবাবদিহিতার সৃষ্টি হবে। আরো খোলামেলা হবে, কোন হাইডেন সিক থাকবে না জনগণের কাছে। জনগণ সমস্ত তথ্য পাওয়ার অধিকার রাখে।’
এমপির দল না দলের এমপি প্রসঙ্গ তুলে তিনি বলেন,‘আমরা মনেকরবো অবশ্যই দলের এমপি। যাকিছু হবে দলের অধীনে হবে। দলের সভাপতি, সাধারণ সম্পাদকের নেতৃতে, আরো কমিটির যারা মেম্বার তাদের সিদ্ধান্ত অনুযয়ী। সে দল জেলা পর্যায়ে হোক আর উপজেলা পর্যায়ে হোক।’
জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন সাধারণ সম্পাদক মমতাজুল হক, অনুষ্ঠান পরিচালনা করেন দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদ আরিফ হোসেন মুন, জেলা যুবলীগের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধন বাপ্পি, সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ