• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

রেলওয়ের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্ণামেন্টে চাম্পিয়ন সৈয়দপুর ডিএসএ দল

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের পশ্চিমাঞ্চলীয় রেলের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে  সৈয়দপুর রেলওয়ে মাঠে ওই খেলা অনুষ্ঠিত হয়।  ফাইনাল খেলায় অংশ নেয় সৈয়দপুর ডিএসএ বনাম পাকশী ডিএস দল। এতে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খেলার প্রথমার্থে কোন দলই গোল করতে পারেনি তবে দ্বিতীয়ার্থে নির্দিষ্ট সময়ে ১-১ গোলে ড্র করে। অতিরিক্ত সময়ে সৈয়দপুর দল ২-১ গোলে পাকশী ডিএস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে পশ্চিমাঞ্চল রেলওেয়ের জিএম অসীম কুমার তালুকদার উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাছে ট্রফি বিতরণ করেন।  এতে সভাপতিত্ব করেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান।
উপস্থিত ছিলেন পাকশী বিভাগীয়  রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফী নুর মোহাম্মদ, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন।
শ্রেষ্ঠ খেলোয়ার নির্বাচিত হন পাকশী দলের আতাউল্যা।  শ্রেষ্ঠ গোলদাতা সৈয়দপুর দলের ফারুক। সঞ্চালনা করেন সৈয়দপুর রেলওয়ে কারখানার ওয়ার্কস ম্যানেজার শেখ হাসানুজ্জামান। প্রতিযোগিতায় পশ্চিমাঞ্চল রেলের ৪টি বিভাগীয় দল অংশ নেয়। দলগুলো হচ্ছে পাকশী, লালমনিরহাট, রাজশাহী ও স্বাগতিক সৈয়দপুর রেল বিভাগ। গত ২৯ মে এই খেলার উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওেয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) ড. মুহাম্মদ কুদরত ই খুদা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ