• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর

সিসি নিউজ ডেস্ক।। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। বৃষ্টি ভেজা ফাইনালে আজ সোমবার চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়কে ৩ উইকেটে হারিয়েছে তারা। 

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিনাজপুর একাডেমি উচ্চ বিদ্যালয়। আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়। দলের পক্ষে ৯১ বলে সর্বোচ্চ ৬৭ রান এসেছে অধিনায়ক অধিনায়ক সালমান জাহান নিয়াজির ব্যাট থেকে। টুর্নামেন্টের সর্বোচ্চ রানও (৩৬০) সালমানের। এছাড়া ২৮ রান করে ইমতিয়াজ আইমন।

রান তাড়ায় নেমে দিনাজপুরের ইনিংসের ২০ ওভারের সময় শুরু হয় বৃষ্টি। বৃষ্টি শুরুর সময় দিনাজপুরের রান ছিল ৩ উইকেটে ১০২। আবার খেলা শুরু হলে তাদের সামনে নতুন লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ ওভারে ১৫৮ রানের। ৩০.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় দিনাজপুর একাডেমি স্কুল। দিনাজপুরকে শিরোপা জেতাতে বড় ভূমিকা অলরাউন্ডার আইনুল ইসলামের। বল হাতে ৪ উইকেট শিকার তার। ফাইনালের সেরা খেলোয়াড়ের পুরস্কারও গেছে তার দখলে। দিনাজপুরের পক্ষে সর্বোচ ৪৮ রান এসেছে ওপেনার আবদুর রউফের ব্যাট থেকে।

এক নজরে জাতীয় স্কুল ক্রিকেট

চ্যাম্পিয়ন: দিনাজপুর একাডেমি স্কুল
রানার্সআপ: চাঁদপুর গনি আদর্শ উচ্চ বিদ্যালয়
ফাইনালের সেরা খেলোয়াড়: আইনুল ইসলাম (দিনাজপুর)
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: সালমান জাহান নিয়াজি (চাঁদপুর)
সর্বোচ্চ রান: সালমান জাহান নিয়াজি (৩৬০ রান)
সর্বোচ্চ উইকেট: সোহেল রানা জীবন (৯ ম্যাচে ২৭ উইকেট, নেত্রকোণা মধুমাছি কচিকাচা বিদ্যা নিকেতন)


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ