• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের খেলার মাঠে নতুন ফুটবল গোলবারের
(গোল পোষ্ট) উদ্বোধন উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা সাড়ে এগারটায় উপজেলার তিন নম্বর বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকায় অবস্থিত কলেজ মাঠে ওই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
ওই প্রীতি ফুটবল ম্যাচে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ একাদশ বনাম বালাপাড়া পল্লী উন্নয়ন সংঘ পরস্পরের মুখোমুখি হয়। খেলায় নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করে। ফলে খেলাটি ১-১ গোলে অমীমাংসিত থাকে। পরবর্তীতে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ একাদশ উপজেলার বালাপাড়া পল্লী উন্নয়ন সংঘকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।
প্রীতি ফুটবল ম্যাচটিতে রেফারীর দায়িত্ব পালন করেন লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মালেক মানিক এবং সহকারী রেফারী ছিলেন নোমান উদ্দিন ও মো. জাকারিয়া।
খেলা শেষে প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন।
এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে লক্ষণপুর স্কুল এন্ড কলেজের খেলার মাঠে স্থাপিত নতুন গোলবারের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি মো. মোখছেদুল মোমিন। এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লক্ষণপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা।
এরপর প্রধান অতিথি মোখছেদুল মোমিন গোলবারের উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচেও শুভ উদ্বোধন করেন।
প্রীতি ফুটবল খেলায় আমন্ত্রিত অতিথি, সুধীজন ও লক্ষণপুর স্কুল এন্ড কলেজ এবং লক্ষণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত থেকে উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ