• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সৈয়দপুরে তিন’শ প্রতিযোগীর অংশগ্রহণে ম্যারাথন দৌড়

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হয়েছে। আজ শুক্রবার ভোরে এ দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

সৈয়দপুরের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মো. কামরুল হাসান সোহেলের উদ্যোগে সৈয়দপুর কমিউনিটি চক্ষু হাসপাতাল ও ফিনিক্স ক্লাবের সহযোগিতায় সৈয়দপুর রানার্স এই আয়োজন করে। প্রায় তিন’শ প্রতিযোগী ১০ কিলোমিটার দৌড়ে অংশ নেয়।

সৈয়দপুর শহরের উপকণ্ঠে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের সোনাপুকুরে বাঁশি বাজিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল অসীম কুমার সরকার। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ক্রেস্ট দেওয়া হয়।

উপজেলার চাকলাবাজার, বেনিরহাট ও ক্যানেল বাজার মোড় ঘুরে আবার সোনাপুকুরে গিয়ে দৌড় শেষ হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার নানা বয়সী নারী-পুরুষ দৌড়বিদ অংশ নেন। অংশগ্রহণকারীদের জন্য দুই কিলোমিটার অন্তর পাঁচটি পয়েন্টে জুস, কলা, শরবত, খেজুর, কেক ও কোমল পানীয় সরবরাহ করা হয়। আয়োজনে সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী ও গ্রাম-পুলিশ সদস্যরা।

ম্যারাথন দৌড়ে ১০ কিলোমিটার পথ অতিক্রম করতে সর্বনিম্ন ৪৮ মিনিট এবং সর্বোচ্চ ২ ঘণ্টা ১৮ মিনিট সময় লাগে। এতে বিচারকের দায়িত্ব পালন করেন বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আব্দুস সালাম মণ্ডল এবং আল-ফারুক একাডেমির সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো. আবু মোতালেব।

ডা. কামরুল হাসান সোহেল বলেন, প্রতিটি মানুষের শরীর সুস্থ-সবল রাখতে দৌড় বা হাঁটাচলা বড় একটি মহৌষধ। তাই শরীর ঠিক রাখতে মানুষকে নিয়মিত দৌড়ে বা হাঁটাচলায় আগ্রহী করতে তাঁদের এই প্রয়াস। ভবিষ্যতে সৈয়দপুর শহরে আরও বড় পরিসরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে তিনি জানান। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ