• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ৫০তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা – ২০২৩ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ওই প্রতিযোগিতার আয়োজন করেছে। সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির পাঁচটি ইভেন্টের ওই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোখছেদুল মোমিন।
এতে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা শিক্ষা অফিসার মো.হাফিজুর রহমান ও সৈয়দপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন।
বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সৈয়দপুর উপজেলা শাখার সহ-সম্পাদক ও বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) আজিজুল বারী বসুনিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অধ্যক্ষ মোখলেছুর রহমান জুয়েল, অধ্যক্ষ রেজাউল করিম রেজা, অধ্যক্ষ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক আ. ত. ম রেজাউল করিম, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, মো. আব্দুল্লাহ্, প্রধান শিক্ষক নাজমুল হক, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানীসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার প্রথম দিনে ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। এসব ইভেন্টে ছাত্র ও ছাত্রী গ্রুপে দুইটি উপজেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে অন্যান্য ইভেন্টের মধ্যে রয়েছে সাঁতার ও দাবা প্রতিযোগিতা। আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত উল্লিখিত ইভেন্টে প্রতিযোগিতা চলবে। ওই দিন সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ৫০তম গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা- ২০২৩ শেষ হবে


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ