• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জয়পুরহাটে বিএনপির পৃথক অনশন কর্মসূচি পালন 

জয়পুরহাট প্রতিনিধি।। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে জয়পুরহাটে বিএনপি’র দুই গ্রুপ  পৃথকভাবে অনশন কর্মসূচি পালন করেছে।

বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন ও বিএনপি নেতা রানা প্রধানের নেতৃত্বাধীন গ্রুপ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসুচি পালন করেন।  এসময় বক্তব্য রাখেন-জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান ও জেলা যুবদলের আহবায়ক শাহনেওয়াজ কবির শুভ্র , কৃষকদল নেতা মঞ্জুরে মওলা পলাশ প্রমুখ।
অপরদিকে একই সময় কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের নেতৃত্বাধীন গ্রুপের নেতা কর্মীরা চিনিকল রোডে ফায়ার সার্ভিসের সামনে অনশন কর্মসূচী পালন করেন্। কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা,, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওহাব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ