• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে খোকন দা আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেণ্ট শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে ষষ্ঠবারের ন্যায় শুরু হয়েছে খোকন দা আন্ত:ইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট। রবিবার বিকালে নীলফামারী আন্তর্জাতিক শেখ কামাল স্টেডিয়ামে ওই খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
এসময় টুর্নামেণ্ট পরিচালনা কমিটির আহবায়ক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।
উদ্বোধনী খেলায় জেলা সদরের গোরগ্রাম ইউনিয়ন পরিষদ ফুটবল দল ৩-১ গোলে খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদ ফুটবল দলকে পরাজিত করে।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জানান, টুর্নামেণ্টে জেলা সদরের ১৫টি ইউনিয়নের ১৫টি ফুটবল দল অংশ নিবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ