• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

অলিম্পিকের লক্ষ্যে ব্যাংককে রোমান-দিয়ারা

সিসি নিউজ ডেস্ক।। আগামী বছর প্যারিসে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র কোয়ালিফাই পরীক্ষা দিতে হবে লাল-সবুজের আরচ্যারদের। যার অংশ হিসেবে আজ (শুক্রবার) রোমান-দিয়ারা থাইল্যান্ডের ব্যাংককে রওনা হয়েছেন।

সেখানে অনুষ্ঠিত হবে এশিয়ান কন্টিনেন্টাল কোয়ালিফায়ার টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট শেষে আগামী ১০-১২ নভেম্বর অনুষ্ঠিত হবে অলিম্পিক কোয়ালিফায়ার। যেখানে বাংলাদেশের রিকার্ভ ইভেন্টের ৩ পুরুষ ও ৩ নারী আরচ্যার প্রতিদ্বন্দ্বীতা করবেন। অলিম্পিকে রিকার্ভ ডিসিপ্লিনে খেলা হয় বিধায় কোয়ালিফাইং এই টুর্নামেন্টে রিকার্ভের দিকেই দৃষ্টি থাকবে বাংলাদেশের।

এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ডিসিপ্লিনের পাঁচটি (পুরুষ ও মহিলা একক, দলগত ও মিশ্র দলগত) ইভেন্টে এবং কম্পাউন্ড ডিসিপ্লিনের তিনটি ইভেন্টে (পুরুষ ও মহিলা একক ও মিশ্র দলগত) খেলবে বাংলাদেশ। থাইল্যান্ডগামী দলের আরচ্যাররা হলেন- রোমান সানা, হাকিম আহমেদ রুবেল, সাগর ইসলাম, দিয়া সিদ্দিকী, সীমা আক্তার শিমু, মনিরা আক্তার, মোহাম্মদ আশিকুজ্জামান ও বন্যা আক্তার। দলের সঙ্গে কোচ হিসাবে জার্মানির ফ্রেডরিক মার্টিন ও সহকারী কোচ মোহাম্মদ হাসান যাচ্ছেন।

২০২০ টোকিও অলিম্পিকে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছিলেন রোমান সানা। দিয়া সিদ্দিকী খেলেছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ