• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জলঢাকায় বালিকা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় বালিকাদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল চারটার দিকে উপজেলার পাঠাপনপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ওই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইইএসএস)।

টুর্নামেন্টে শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয় বালিকা দল ১-০ গোলে বালাপাড়া গাবরোল কাচারী বালিকা উচ্চ বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পঞ্চাশ মিনিটের খেলার উভয় দল গোলের লক্ষে প্রবল আক্রমণ চালায়। প্রথমার্ধের শেষের দিকে শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয় বালিকা দল ১টি গোল করে এগিয়ে থাকে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোলটি পরিশোধে মরিয়া হয়ে উঠে বালাপাড়া গাবরোল কাচারী বালিকা উচ্চ বিদ্যালয় দল। কিন্তু শিমুলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয় বালিকা দল রক্ষণাত্বক ভুমিকা রাখায় গোল পরিশোধের সুযোগ হারিয়ে সমতায় ফিরতে ব্যর্থ হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্লান ইণ্টারন্যাশনাল বাংলাদেশের হেড অব সেন্ট্রাল এ- নর্দান রিজিয়নের মো. আশিক বিল্লাহ।

এসময় মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম মোস্তফা মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের এডুকেশন স্পেশালিস্ট মো. মঞ্জুর আল খালেদ, ইউএসএস এর নির্বাহী পরিচালক ভুবন চন্দ্র রায়, পাঠান পাড়া উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম চৌধুরী, শিমলবাড়ি এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতিশ চন্দ্র রায়, বালাপাড়া গাবরোল কাচারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কাস আলী, ইউএসএস এর প্রকল্প সমন্বয়কারী মো. জমিল, মীরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন এবং রানারর্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ