• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভোলাকে ৬১ রানে হারালো নীলফামারী

।। এম আর মহসিন ॥ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশীপের শেষ ও ৩য় ম্যাচে জয়ের দেখা পেল উত্তরের নীলফামারী জেলা ক্রিকেট দল। কোচ জামিউল বাবলুর শিষ্যরা এদিন ৬১ রানে হারাল নদীবেষ্টিত ভোলা ক্রিকেট দলকে।
গ্রুপের শেষ ম্যাচে আজ (১০ মার্চ) সকাল ৯ টায় ফরিদপুর শেখ রাসেল ষ্টেডিয়ামে মুখোমুখি হয় নীলফামারী জেলা ও ভোলা জেলা ক্রিকেট দল। টস জিতে ভোলার অধিনায়ক রায়হান আহমেদ নীলফামারীর অধিনায়ক রাজিব প্রসাদ জনিকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানান। নীলফামারীর ওপেনার আবদুল্লাহ আল মামুন ও সোহাগ আলী জুটি তেমন সুবিধা করতে পারেনি। দুই মিনিট সময়ের ইনিংসে ওপেনার আবদুল্লাহ আল মামুন ১ চার মেরেই মরতুজার হাতে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়েন ফিরে আসেন। এরপর পারভেজ জয় ২ রান করে একই ভাবে আউট হন। পরে তানভির বিতান চেষ্টা করেন সোহাগ আলীর সাথে বড় পার্টনারশীপ গড়তে। তবে তিনিও ব্যার্থ হন। দলীয় ৬৪ রানে ও ব্যাক্তিগত ২০ রান করে সালেকিনের বলে মর্তুজার হাতে ক্যাচ দিয়ে আউট হন। এরপর   দলীয় অধিনায়ক রাজিব প্রসাদ জনি মিডল অর্ডারে নামেন। তবে তিনি ৫ বল খেলে মাত্র ১ রান যোগ করে যুবরাজের আউট হলে নীলফামারী শিবিরে ৫০ ওভার খেলা নিয়ে সংশয় তৈরী হয়। তবে সে সাকিব মুরাদ উইকেটে যাওয়ার পর ওপেনার সোহাগ আলীর সাথে ৩০ রানের পার্টনারশীপ স্কোর শংকা কাটিয়ে ওঠে। সোহাগ আলী ৪৬ রানে আউট হলেও নিচের ব্যাটার হ্যাপি ২৪, নওশাদ ২৩ ও সাগর ১৫ রান করে মুরাদকে সাপোট দেন। এতে মুরাদ ১১০ মিনিট ক্রিজে ৮৭ বল খেলে ৮ টার ও ১ ছয়ের সাহায্যে দলের হয়ে সর্বচ্চ ৭৯ রানের একটি ইনিংস খেলে আতিকুরের বলে বোল্ড হন। এতেই নীলফামারী ৪৯.৪ বল খেলে ২৩০ রানের একটি সমৃদ্ধ ইনিংস খেলে অল আউট হয়। ভোলার বোলাদের মধ্যে রিয়াদ ৪টি, সালেকিন ২, মুহিম ২, যুবরাজ ও আতিকুর ১ উইকেট লাভ করেন।
২৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৩ ওভার ৪ বল খেলে মাত্র ১৬৯ রানে অল আউট হয় ভোলা দল। এতে ৬১ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নীলফামারী। দলটির ম্যানেজার মো: মিল্টন এই জয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। কারণ এর আগে দলটি নারায়নগঞ্জ ও বরগুনা জেলা দলের কাছে হেরে যায়। যার কারণে পরাজয়ের গ্লানি নিয়ে শুণ্য হাতে ঘরে ফেরার হতাশা ভর করেছিল দলটিকে। তবে নীলফামারীর কোচ জামিউল আলম বাবলু কোন অঘটন ঘটতে দেয়নি। তার চৌকস পরিকল্পনায় শেষ ম্যাচটিতে জয় নিয়ে সমাপ্ত করলেন বিসিবি আয়োজিত ৪২ তম ন্যাশনাল ক্রিকেট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ