• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে আবু সাঈদ ও মুগ্ধের স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

সিসি নিউজ।। সরকারি চাকুরীতে কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদ ও ঢাকার মীর মাহফুজুর রহমান মুগ্ধের স্মরণে নীলফামারীর সৈয়দপুরে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে স্থানীয় ইসলাম বাগ ফিদা-আলী মিলনায়তন মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন তিস্তা ক্রীড়া সংস্থা বনাম সেভেন স্টার ক্রীড়া চক্র। শত শত  দর্শক উপভোগ করে খেলাটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক। ১২ ওভারের এ খেলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সেভেন স্টার ক্রীড়া চক্র। তারা  ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২১ রান করে। তিস্তা ক্রীড়া সংস্থা ১০ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১২২ রানের টার্গেট পুরণ করতে সক্ষম হয়। তিস্তা ক্রীড়া সংস্থা ৭ ইউকেটে জয়ী হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজীত দলকে পুরুস্কৃত করেন। খেলাটি সার্বিক তত্বাবধায়ন করেন সাকির হোসেন ভলু। ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো: রাজা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ