• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যৌক্তিক সময়ে নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে থাকবে না- গয়েশ্বর

সিসি নিউজ ডেস্ক।। যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন না হলে বিএনপি ঘরে বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘নির্বাচন করার জন্য কতটুকু সময় দরকার তা আমরা বুঝি, সেটুকু আমরা দেব। সময়টা অতিক্রম হলে বিএনপি অবশ্যই ঘরে বসে চিনাবাদাম খাবে না।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ‘জাগ্রত বাংলাদেশ’ আয়োজিত ‘দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে জাতীয় সংসদ ও সরকার গঠন হোক। এটিই বিপ্লবের মূল বক্তব্য। কিছুদিন দেখি, তারপর অতীতে যা করেছি, ভবিষ্যতে তাই করব।’

আয়োজক সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম কলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম ও হাবিবুর রহমান হাবিব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ