• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জাতীয় পার্টি ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের সহায়ক-মাওলানা নেছার

সিসি নিউজ।। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন বলেছেন, জাতীয় পার্টি ছিল বিগত ফ্যাসিস্ট সরকারের সহায়ক। এরফলে দলটির প্রতি মানুষের দীর্ঘ দিনের ক্ষোভ পুঞ্জিভূত ছিল। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে অফিসে হামলা করে ভাংচুর ও পোড়ানোর ঘটনাটি ঘটেছে। তবে কোন ধরনের সহিংসতাকে আমরা সমর্থন করিনা। কারো প্রতি বা দলের উপর নির্যাতন-নিপীড়ন করা একটি সুষ্ঠ রাজনৈতিক পরিচায়ক না। তাই এমন বহিঃপ্রকাশ দেশে রাজনৈতিক অস্থিরতার নামান্তর। সুষ্ঠ তদন্তের মাধ্যমে এসব ঘটনার জন্য যারা দায়ী, তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাই।

আজ শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি উল্লেখিত কথাগুলো বলেন। এ সময় দলটির নীলফামারী, ঠাকুরগাঁও এবং সৈয়দপুর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি নীলফামারী ও ঠাকুরগাঁও জেলা সদরে দলের বিভিন্ন কর্মসূচীতে অংশ নিতে বিমানযোগে আসেন।

তিনি আরো বলেন, দেশকে গুছিয়ে নিতে অন্তর্বতীকালীন সরকারকে সময় দেওয়া উচিত। এ সরকার দেশের জন্য কাজ করছে যা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ