• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন |

নীলফামারীতে জাতীয় স্কুল ক্রিকেট টুর্নাণ্টের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেণ্ট শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠে পৌর মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী খেলায় নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় ও নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এ- কলেজ দল অংশ নেয়।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন প্রাইম ব্যাংক সৈয়দপুর শাখার ব্যবস্থাপক মো. হারিসুল ইসলাম, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আবুল হাসেম, টুর্নামেণ্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. শেফাউল জাহাঙ্গীর আলম শেপু প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,‘খেলাধুলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। এই টুর্নামেণ্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবে। আমি আশা করি এই ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ