• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীতে তারুণ্যের উৎসব উপলক্ষে গ্রামীণ খেলা ও অ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা সদরের বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিকালে পুরস্কার বিতরণ করা হয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের ত্বত্তাবধানে প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া দপ্তর। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এসময় জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তৃতা দেন বারুনীর ডাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিকেন্দ্রজিৎ রায় মিরু।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০জন শিক্ষার্থী ১৯টি ইভেন্টে অংশ নেয়। উল্লেখযোগ্য ইভেন্টগুলো হলো, লং জাম্প, হাই জাম্প, ১০০ মিটার, ২০০ মিটার এবং ৪০০ মিটার দৌঁড়, বালিশ খেলা, রশি খেলা, চাকতি নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো, হাড়ি ভাঙা, বউচি, গোল্লা ছুট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ