• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন |

জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পদে যাঁদের নাম

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যৌথ নেতৃত্বে জুলাই গণ-অভ্যুত্থানের শক্তির নতুন রাজনৈতিক দলের নাম দেওয়া হয়েছে ‘জাতীয় নাগরিক পার্টি’। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ বৈঠকে দলের নাম নিয়ে সিদ্ধান্ত হয়।

আজকের বৈঠকে দলটির আহ্বায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা নাহিদ ইসলামসহ শীর্ষ পাঁচ নেতার নাম চূড়ান্ত করা হয়। আগামীকাল বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। সেখানে দলের শীর্ষ পদে মনোনীতদের নাম ঘোষণা করা হবে। ‘জাতীয় নাগরিক পার্টি’র ফেসবুক থেকে এসব তথ্য জানা গেছে।

নাহিদ ইসলামের সঙ্গে তরুণদের রাজনৈতিক দলটির সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে। আর নাসিরউদ্দিন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন দল নিয়ে বেশ গুঞ্জন চলছিল। তবে এটার প্রধান মুখ যে নাহিদ ইসলাম হতে যাচ্ছেন—তা বেশ আগেই জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ