• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গ্রামবাসীকে অর্থ সহায়তা দিলেন ফুটবলার হামজা

সিসি নিউজ ডেস্ক।। হবিগঞ্জের বাহুবলের নিজ গ্রাম স্নানঘাটের কিছু লোকের মাঝে অর্থ সহায়তা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা ইংলিশ লিগের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে তিনি এলাকার দেড় শতাধিক মানুষের মধ্যে প্রায় ১০ লাখ টাকা বিতরণ করেন। এ সময় হামজার বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরীসহ পরিবারের অন্যরা উপস্থিত ছিলেন।

হামজা নিজ অর্থায়নে গ্রামে এতিমখানা ও মাদরাসা নির্মাণ করেছেন। বিনা মূল্যে সেখানে এতিম শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগে করে দিয়েছেন। এদিন বিকেলে মাদরাসার এতিম শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন তিনি।

হামজার বাবা মুর্শেদ চৌধুরী জানান, প্রতিবছরই হামজা গ্রামের অসহায়দের জন্য অর্থ সহায়তা পাঠান। মসজিদ, মাদরাসা ও দরিদ্রদের সহায়তা করতে পছন্দ করেন হামজা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ