• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |

নীলফামারীতে ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে অনুর্দ্ধ-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫বছর পূর্তি উপলক্ষে বুধবার সকালে জেলা শহরের বড়মাঠে কার্নিভালের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিকেলে অংশগ্রহনকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়. অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেমের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের পিপি আবু মোহাম্মদ সোয়েম প্রমুখ। জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ওই ক্রিকেট কার্নিভালে ৫০জন অংশ নেয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে সারাদেশে এই কার্নিভাল অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ