• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

সিসি নিউজ ডেস্ক।। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ফরিদপুর- ৪ (ভাংগা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল দিয়ে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মীরু মুন্সী বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির এক উঠান বৈঠকে মীরু মুন্সী প্রায় শতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন।

উঠান বৈঠক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শহিদুল ইসলাম খান বাবুল। তিনি সভাস্থলে পৌছালে তাকে ফুল দিয়ে বরণ করেন আওয়ামী লীগ ও যুবলীগের যোগ দেয়া নেতাকর্মীরা। পরে আওয়ামী লীগ ও যুবলীগের যোগ দেওয়া নেতাকর্মীরা বাবুলের হাতে ফুল দিয়ে আগামী নির্বাচনে বিএনপির পক্ষে কাজ করতে একাত্মতা ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘আওয়ামী লীগের সবাই খারাপ না, যারা খারাপ তারা পালিয়েছে। আবার কেউ গর্তে লুকিয়ে আছে। যারা ভালো কাজ করবেন, তারা আমার সাথে থাকুন। আমি আপনাদের সত্যিকারের উন্নয়ন দিব।’

তিনি আরও বলেন, ‘আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে ফরিদপুর বিভাগ ঘোষণা করা হবে। ভাঙ্গা হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত করা হবে। মহিলা ডিগ্রী কলেজকে জাতীয়করণ করা হবে।’

যোগ দেওয়া নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, আওয়ামী লীগ নেতা ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন মুন্সী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেন মোল্লা, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লাভলু ফকিরসহ অর্ধশতাধিক নেতাকর্মী।

সরকারি কে এম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম ও সহ-সভাপতি ফারুকুজ্জামান ছোট্টু প্রমুখ।

বিএনপিতে যোগ দিয়ে শহিদুল হক মীরু মুন্সী বলেন, আমি ছাত্র জীবন থেকে আওয়ামী লীগের রাজনীতি করছি। ছাত্রলীগ থেকে আজ পর্যন্ত দলের সাথেই ছিলাম। তবে কোন দিন দলকে ব্যবহার করে কোন অন্যায় করিনি।

তিনি বলেন, দেশের জন্য রাজনীতি করি। দেশের স্বার্থে আমার ভাঙ্গার মানুষের উন্নয়ের জন্য আমি বিএনপিতে যোগদান করলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ