• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু

সিসি নিউজ।। নীলফামারীতে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার বিকেলে নীলফামারী উচ্চ বিদালয় মাঠে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
ডেভলপমেণ্ট কাপ ফুটবল প্রতিযোগিতার জন্য বাছাইকৃত ৩০জন ক্ষুদে ফুটবলার প্রশিক্ষণে অংশ নেয়। এরআগে ছয়টি ফুটবল দলের ৬৬ জনের মধ্য থেকে ওই ৩০ জনকে বাছাই করা হয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া দপ্তরের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। এসময় বক্তৃতা দেন জেলা জজ আদালতের সরকারী কৌশুলি আবু মোহাম্মদ সোয়েম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য নাসির উদ্দিন, ফেরদৌস আলম, মীর আহমেদ বাবু, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম প্রমুখ।
জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম জানান, ৩০জনের মধ্য থেকে সেরা পাঁচ জনকে মনোনয়ন দেয়া হবে বিভাগীয় পর্যায়ে। বিভাগীয় পর্যায় থেকে একটি টিম তৈরি হয়ে জাতীয় পর্যায়ে ডেভলপমণ্টে কাপ ফুটবলে অংশ নেবে। বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে অনুর্ধ্ব-১৪ (বালক) এই প্রশিক্ষণে অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ